কুলাউড়ায় বন্যায় সড়কের ক্ষতি ৪২ কোটি ৯০ লাখ টাকা

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:২৪ পিএম

স্মরণকালের ভয়াবহ বন্যা লন্ডভন্ড করে দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাস্তাঘাট। বন্যার পানি কমে যাওয়ায় রাস্তার এ ক্ষতগুলো ভেসে উঠছে। দীর্ঘস্থায়ী এ বন্যায় রাস্তার ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি ৯০ লাখ টাকা বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুলাউড়া কার্যালয় ও কুলাউড়া পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় পৌর এলাকার বিভিন্ন রাস্তার প্রায় ১১ কিলোমিটার ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা। এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় উপজেলার ১৯টি রাস্তার ৫৪ দশমিক ৮ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৯০ লাখ টাকা। এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা দেশ রূপান্তরকে জানান, ক্ষতির এ তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত