মির্জাপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনির গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৭:১৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারণা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আ.লীগের সভায় যোগদান শেষে বের হলে দলীয় কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানান, শুক্রবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। মুজাহিদুল ইসলাম মনির ওই সভায় অংশ গ্রহণ করেন। সভা শেষে রাত আটটায় তিনি প্রেসক্লাব থেকে বের হয়ে কলেজ রোড দিয়ে হেটে যাওয়ার সময় দলীয় কার্যালয়ের পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। এসময় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ তালুকদার তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ তালুকদার জানান, মুজাহিদুল ইসলাম মনিরের বিরুদ্ধে এক ব্যবসায়ী আদালতে ১১ লাখ টাকার চেক ডিজ অর্নার মামলা করেছেন। আদালতের বিচারক ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া তার স্ত্রীও সাজাপ্রাপ্ত আসামি। তিনি পলাতক রয়েছেন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত