শিবগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত রবিবার কৃষক দলের সমাবেশকে ঘিরে বিএনপি-পুলিশের সংঘর্ষ ও সমাবেশ থেকে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা ভাঙচুরের ঘটনায় পুলিশ বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এরআগে পুলিশ এ ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, রবিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টুসহ ১২ জনকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত