হাজীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০২:৫৫ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে সাইদুল হোসেন (৬) ও আতিয়া ইসলাম (৩) নামের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।

বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাইদুল হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। তিনি তার বাবা ও মায়ের সঙ্গে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে।

অপর নিহত শিশু আতিয়া ইসলাম হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচুই গ্রামের প্রবাসী দিদার হোসেনের ছোট মেয়ে।

সাইদুলের বাবা রানা জানান, এ দিন বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নামে সাইদুল ডুবে যায়।

পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে মরদেহ ভাসছে। 

পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, শিশুদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত