গুলশান বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার আহাদ

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১১:৫৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার হয়েছেন মো. আ. আহাদ।
এ ছাড়া ওয়ারী, মতিঝিল বিভাগেও এ পদে পদায়ন করা হয়েছে। 

ডিএমপি হেডকোয়ার্টোর্সের এক আদেশে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার, অপারেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত