রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:০৩ পিএম

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন বুধবার গভীর রাতে মামলাটি করেন।

মামলায় ৫ জনের নাম উল্লেখ করেন। ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাবমাঝি সৈয়দ হোসেনের (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 

এজাহারনামীয় অভিযুক্তরা হলেন- জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭), মৃত সোনা আলীর ছেলে সাহ মিয়া (৩২) ও তার ভাই আবুল কালাম ওরফে জাহিদ আলম (২৫), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তার ছেলে মো. সোয়াইব।

এরা সবাই জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। 

পূর্ব শত্রুতার জেরে এই ডাবল মার্ডারের সঙ্গে আবুল কাশেমের ছেলে সাবমাঝি রেজাউল আলম (৪২), জাফর হোসেনের ছেলে সাবমাঝি মো. ইয়াছিন এবং ইসমাঈলের ছেলে (ভলান্টিয়ার) নুর মোহাম্মদ (৩২) জড়িত থাকার সন্দেহ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত