রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫২ জন গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:৫৫ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১২ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৮৬ পিস ইয়াবা, ১৪১ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬৯০ গ্রাম  গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত