হাতীবান্ধায় ফেনসিডিলসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই দুই ভারতীয় নাগরিক হলেন হাসেন আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩২)। তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতরপাড়া এলাকায় বলে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ লিটার বোতলজাত ফেনসিডিলসহ হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম আরও বলেন, ভারতীয় ওই দুই যুবকের নামে হাতীবান্ধা থানায় মামলা করার পর আদালতের মাধ্যমে শুক্রবার (গতকাল) জেলহাজতে পাঠানো হয়েছে।
