বিশ্বের সবচেয়ে বড় সেবা সংগঠন ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল’- এর যুব সংগঠন লিও ক্লাব অব ঢাকা মেগা সিটির ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নতুন নেতৃত্ব এসেছে। সভাপতি নির্বাচিত হয়েছেন লিও মাকসুদা পারভিন এবং সাধারণ সম্পাদক লিও পারভেজ ইসলাম।
গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো ক্লাবের ডাইরেক্টর এ এস এম নাফিস খাঁনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে লায়ন্স ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট (২০২২-২৩) ও লিও ক্লাব অব ঢাকা মেগা সিটির উপদেষ্টা লায়ন জি.এম. হাফিজুর রহমান (এমজেএফ), সহ-উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ শাহিন ও সহ-উপদেষ্টা লায়ন মো. ফরিদ উদ্দিন গঠিত নতুন এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি লিও নাসিফ সারিয়া, লিও মাজহার ইমন, ট্রেজারার (কোষাধ্যক্ষ) লিও মো. মাহফুজ।
এছাড়াও ক্লাবের অন্যান্য দায়িত্বে রয়েছেন- ক্লাবের সদ্য সাবেক সভাপতি লিও ফয়সাল ফাহিম, ক্লাব মেম্বারশিপ ডিরেক্টর লিও মো. ইলিয়াস খাঁন, ক্লাব ডিরেক্টর এএসএম নাফিস খান, ক্লাব অ্যাডভাইজর লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ, ক্লাব কো অ্যাডভাইজর লায়ন মো. ফরিদ উদ্দিন, লায়ন শেখ মোহাম্মদ শাহীন।
প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে সঠিক নেতৃত্ব তৈরির মূল লক্ষ্য নিয়ে ১০ই অক্টোবর ২০০০ইং সালে যাত্রা শুরু করে লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি। যেটি স্পন্সর করেছে বাংলাদেশের লায়ন্স অঙ্গনের সেবামূলক কাজে সবার পরিচিত ‘লায়ন্স ক্লাব অব ঢাকা মেগা সিটি’ জেলা ৩১৫এ১, বাংলাদেশ।
