মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

শিশুমৃত্যুর হার ১২তে নামিয়ে আনতে হবে

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১:১১ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে প্রতি হাজারে প্রায় ৩০-৩২ শিশু মৃত্যুবরণ করে। আমাদের এসডিজি অর্জন করতে হলে শিশুমৃত্যুর হার হাজারে ১২তে নামিয়ে আনতে হবে।

গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন জাহিদ মালেক। তিনি আরও বলেন, শিশুমৃত্যুর হার কমাতে এই ১৭ বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (স্ক্যানো ইউনিট) স্থাপন করা হলো। সেই ধারাবাহিকতায় সারা দেশে প্রায় ৫০টি হাসপাতালে এই বিশেষায়িত সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত