আপনার ভাগ্য

রাশিফলে জেনে নিন, কেমন যাবে দিনটি

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:২৪ এএম

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

কেতুর অবস্থানের কারণে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে বৈষয়িক আবহাওয়ার কারণে শারীরিক সমস্যা দেখা দেবে। দূরের যাত্রা শুভ।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

আজ আপনার ব্যবসা ক্ষেত্রে আত্মীয়স্বজনদের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবশ্যই পারিবারিক আর্থিক লেনদেনে সতর্ক হোন।

মিথুন : ২১ মে-২০ জুন

নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য ঝামেলাপূর্ণ। ভালো কাজ করতে গেলেও অতি উৎসাহী কর্মীদের কারণে আপনার খেসারত দিতে হতে পারে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

সন্তানের সফলতা আপনাকে গর্বিত করবে। সতীপত্নী এবং অনূঢ়া কন্যার বালখিল্যতায় আপনার সামাজিকভাবে অর্জিত সুনাম ক্ষুণে্নর সম্ভাবনা রয়েছে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিতে পারেন।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। এ বয়সে ভুল হতেই পারে। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

নবমপতি তুঙ্গস্থ হওয়ায় আপনার পরীক্ষিত বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে হৃদয় নয়, যুক্তি দিয়ে বিচার করবেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

শনি ষষ্ঠাষ্টমে অবস্থিত হওয়ায় পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

দশমপতির চতুর্থ কোণে অবস্থানের কারণে বিদেশযাত্রার সমস্যা দূর হবে। তবে দালালের মিথ্যা প্রলোভনে পা দেবেন না। আপনার যাত্রা শুভ হোক।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

এ সপ্তাহব্যাপী জাতকের রাজনৈতিক অঙ্গনে সফলতার যোগ রয়েছে। পার্টির বড়দের শুভেচ্ছায় অযাচিতরূপে অর্থলাভের সুযোগ আসবে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

বহুল আকাক্সিক্ষত পারিবারিক সমস্যার পরিসমাপ্তি ঘটবে। প্রেমের ক্ষেত্রে অবিবাহিতাদের আকাক্সক্ষা পূর্ণ হবে, সফলতা দেরিতে পেলেও আনন্দের।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

সামাজিক কারণে হাতটানের ফলে টাকাপয়সা লেনদেনের আগে একটু বিচার বিবেচনা করবেন। কারণ বিপদে হঠাৎ আর্থিক সংকটে পড়তে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত