অডিট আপত্তির নামে টাকা কর্তন বন্ধ, পদোন্নতি, অগ্রাধিকার ভিত্তিতে অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
গতকাল বুধবার সকালে কারখানা গেটের সামনে ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এ কর্মসূচির আয়োজন করে। এতে ডিএপি সার কারখানায় কর্মরত শতাধিক ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীরাও অংশ নেন। বিক্ষোভ শেষে ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি ফরিদ আহম্মদের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশ শেষে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ ব্যাপারে ডিএপি সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে বিসিআইসির সঙ্গে যোগাযোগ রেখে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
