রূপায়ণ সিটির হাফ ইয়ারলি সেলস কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২:৩১ এএম

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার হাফ ইয়ারলি সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ওই কনফারেন্সের মাধ্যমেই রূপায়ণ সিটির ব্র্যান্ডিংয়ে পরবর্তী ছয় মাসের পরিকল্পনা তুলে ধরেন সেলস এবং মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

রূপায়ণ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান, হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমন, হেড অব মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জনসহ অন্যান্য ক্লাস্টার প্রধান। তবে সেলস বিভাগের টিম লিডারদের মঞ্চে বসার সুযোগ করে দিয়ে  কো-চেয়ারম্যান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দর্শকদের আসনে বসে পড়েন।

রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান সেলস পারসনদের উদ্দেশে বলেন, ‘আপনারা অর্ধ বছরে যে অর্জন করেছেন সেটা প্রশংসনীয়। বাকি অর্ধ বছরেও এই ধারা অব্যাহত রাখবেন। আপনাদের সকল প্রকার সহযোগিতা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।’     

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আজকের তরুণ নেতৃত্বই আগামী দিনে প্রতিষ্ঠান ও দেশ পরিচালনা করবে। সুদৃঢ় মনোবল এবং নির্দিষ্ট  গন্তব্যে পৌঁছানোর স্বপ্নই আজকের টিম লিডারদের কাক্সিক্ষত সাফল্য এনে দেবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনফারেন্সে সার্বিক পারফরমেন্সের ভিত্তিতে সম্মাননা দেওয়া হয় বিক্রয় কর্মকর্তাদের। তানভীর আহমেদ সিদ্দিকী (ডেপুটি ম্যানেজার), সাইমন সিদ্দিকী (অ্যাসিস্টেন্ট ম্যানেজার), এস এম রুবেল (সিনিয়র এক্সিকিউটিভ) এবং রাকেশ ঘোষ (অ্যাসিস্টেন্ট ম্যানেজার) হয়েছেন টপ সেলসম্যান। এ কে এম খালিদ শাহীন (ম্যানেজার), রিফাত উল ইসলাম (ম্যানেজার) এবং এ এইচ এম মোর্শেদ আলম (সিনিয়র ম্যানেজার) হয়েছেন টপ টিম লিডার। এ জেড এম তানভীর আহাদ (জেনারেল ম্যানেজার) এবং আশিকুর রহমান (ডেপুটি জেনারেল ম্যানেজার) হয়েছেন টপ ক্লাস্টার হেড, নাইমুল হক (এক্সিকিউটিভ) হয়েছেন এমারজিং পারফরমার, সোহেল মাতব্বর (সিনিয়র এক্সিকিউটিভ), সজীব আহমেদ সায়ান (অ্যাসিস্টেন্ট ম্যানেজার) এবং রাকেশ ঘোষ (অ্যাসিস্টেন্ট ম্যানেজার) হয়েছেন টপ রেভিনিউ জেনারেটর (সেলার), রিফাত উল ইসলাম (ম্যানেজার), এ এইচ এম মোর্শেদ আলম (ম্যানেজার) এবং গাজী মাসুদুর রশিদ (ম্যানেজার) হয়েছেন টপ রেভিনিউ জেনারেটর (টিম লিডার), সজীব আহমেদ সায়ান (অ্যাসিস্টেন্ট ম্যানেজার) হয়েছেন কনসিস্টেন্ট পারফরমার (সেলার), রিফাত উল ইসলাম (ম্যানেজার) হয়েছেন  কনসিস্টেন্ট পারফরমার (টিম লিডার) এবং রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া মেহেদী হাসান (মিডিয়া কো-অর্ডিনেটর) পেয়েছেন দি মিডিয়া উইজার্ড অ্যাওয়ার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত