দুই সপ্তাহ ধরে দলিল লেখকদের কলমবিরতি

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:৩৮ এএম

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা রেজিস্ট্রারের (ডিআরও) কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে গত দুই সপ্তাহ ধরে কলমবিরতি পালন করছেন দলিল লেখকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বাসাইল দলিল লেখক কল্যাণ সমিতির নেতারা। এ সময় তারা সাব-রেজিস্টারকে বদলি করা না হলে আগামীতে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি নুরুল ইসলাম মনি বলেন, গত বছর ২৮ আগস্ট সাব-রেজিস্ট্রার সিরাজুল হক বাসাইল অফিসে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বাটওয়ারা দলিল ও যেকোনো দলিলে জমির শ্রেণি ডোবা, পালান ও পুকুর থাকলে অনলাইন সফটওয়্যারে গ্রহণ করে না। ওইসব দলিল অ্যানালগ পদ্ধতিতে করতে গেলেই দলিলপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। এ বিষয়ে সিরাজুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত