ভোলায় ট্রলারে মিলল আড়াই হাজার লিটার সয়াবিন

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৩:৫৩ পিএম

ভোলায় পাচারের সময় মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ২ হাজার ৫শ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে এই সয়াবিন তেল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি ট্রলারে করে পাচারের সময় ১৩ ড্রাম ভর্তি প্রায় ২ হাজার ৫শ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত