গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০১:২৭ এএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুর নগরীর ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম আম্বিয়া খাতুন (৬৫)। তিনি স্থানীয় মারিয়ালী এলাকার দুদু মিয়ার স্ত্রী। জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, আম্বিয়া খাতুন কানে কম শুনতেন। সকালে তিনি ভুরুলিয়া রেলপথের পাশে শাক তুলতে যান। একপর্যায়ে তিনি রেলপথে ধরে হাঁটতে থাকেন। এ সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ওই পথ অতিক্রমকালে একাধিকবার হুইসেল দিলেও তিনি রেলপথ থেকে সরেননি। এতে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত