মেষ: নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে সমাজসেবামূলক কাজে যারা জড়িত তাদের এ-সপ্তাহে সুনামের যোগ রয়েছে।
বৃষ: লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ-সপ্তাহে জাতকের শারীরিক পীড়া দেখা দেবে। স্নেহজাতীয় খাবার পরিহার করাই শ্রেয়।
মিথুন: মিথুন পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। তাই যেথা-সেথা ধরা দেবেন না, বিচক্ষণ হোন।
কর্কট: গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের দেশে বা বিদেশের চাকরির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।
সিংহ: মঙ্গল ও রবির অবস্থানগত কারণে ক্রোধ জাগ্রত হতে পারে, যা আপনার ও আপনার অতি নিকটজনের জন্য অমঙ্গল বয়ে আনবে।
কন্যা: ‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে...’ জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা, তাই ব্যবসায় লাভবান হবেন।
তুলা: ‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ-সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার পরিবারে বড়দের ক্রোধে পতিত হতে পারেন।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে, বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু: বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে দেশেই রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।
মকর: জাতকের জন্মকু-লীতে শনির প্রভাবের ফলে, জ্যোতিষ বিজ্ঞান বলে, কৃতদাসীর গর্ভে সন্তান লাভ। বর্তমান যুগে অনূঢ়া বামা থেকে সাবধান।
কুম্ভ: কিরোর সংখ্যাতত্ত্বানুসারে জাতকের এ মাসে সামাজিক রূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্র-ছাত্রীদের আশাতীত ফল লাভ হবে।
মীন: বিংশোত্তরী অন্তর্দশার ফলে, মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।
