কুড়িগ্রামের ফুলবাড়িতে ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) সকালের দিকে উপজেলা সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সদর ইউনিয়নের পানিমাছকুটি এলাকার শাহিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ বাড়ির উঠানে একাই খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে কোন এক সময় পড়ে যায়। শিশুটির স্বজনরা উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। এতে বাড়ির আশপাশের লোকজন শিশুটিকে খুঁজতে থাকে। পরে উঠানের পাশে ডোবার পানিতে শিশুটিকে দেখা মাত্র উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।
