প্রেম ও পরীক্ষার ক্ষেত্রে এবার সফল হওয়ার সময় কুম্ভর

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:২০ এএম

মেষ : বৃহস্পতির চন্দ্রের দ্বাদশে অবস্থানের কারণে জাতকের আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে আয়কর বিভাগের অজ্ঞতার কারণে সমস্যায় পড়বেন।

বৃষ : শনিগ্রহের ফেরে আপনার বর্তমান সময়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হন। নিকটজনের কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।

মিথুন : মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পদে কেতুর আবির্ভাবে জাতকের ভাগ্য সুপ্রসন্ন। এবার কোনো সুসংবাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে।

কর্কট : পুনর্বসুর অশ্লেষার কারণে সম্ভবত সম্পত্তির বণ্টনের জন্য জাতককে পরিবারের প্রবীণদের ডাকে মাতুলালয়ে যেতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ : মঘার উত্তরফল্গুনীর প্রভাবে জাতকের ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। নতুন ব্যবসায়ে লগ্নির পূর্বে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

কন্যা : হন্তা নক্ষত্রের চিত্রায় অবস্থানের কারণে জাতক-জাতিকা প্রেমের প্রলোভনের শিকার হবেন। প্রবীণদের পরামর্শ ভুলের হাত থেকে বাঁচাতে পারেন।

তুলা : কৃত্তিকা নক্ষত্রের জন্মলগ্নে অবস্থানের ফলে কাছের আত্মীয়ার কারণে প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে কারও কথায় গা ভাসাবেন না।

বৃশ্চিক : অশ্বিনী নক্ষত্রের চন্দ্রের ডান পার্শ্বে জন্মলগ্নের কারণে দুর্ঘটনার যোগ রয়েছে। খুব প্রয়োজন না হলে জাতক দূরের কোনো ভ্রমণ না করাই ভালো।

ধনু : জাতক সত্বর শুভাঢ্যার কারণে উদ্ভূত সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। তাই ঝুট-ঝামেলায় জড়াবেন না।

মকর : জাতকের শিক্ষা ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। তবে রাজনৈতিক ছাত্রসংগঠন থেকে সাবধান।

কুম্ভ : নক্ষত্রের শতপদ চক্রের চতুর্থপাদে জন্মের ফলে জাতকের বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। প্রেম ও পরীক্ষার ক্ষেত্রে এবার সফল হওয়ার সময়।

মীন : অন্তর্দশাপতির ক্ষেত্রবিশেষে শুভস্থানগত অবস্থানের ফলে প্রেমে সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত