চার জেলায় ৪ খুন

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:৫৪ এএম

বগুড়ার নন্দীগ্রামে হত্যা মামলার আসামিকে জবাই করে, কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে, ঝিনাইদহে চোরের মারধরে বাগানমালিক এবং ময়মনসিংহের ত্রিশালে তরুণকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বগুড়া : একাধিক হত্যা মামলার আসামি আখের উদ্দিনের (৪০) গলাকাটা মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। গতকাল সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাছে ওমরপুর সতীশ চন্দ্র কলেজসংলগ্ন একটি ধানক্ষেতে পাওয়া যায় তার লাশ। নিহত আখের বগুড়া সদর উপজেলার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

কুড়িগ্রাম : নাগেশ্বরীতে স্বামী আনছেন আলী দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী রাহেনা খাতুনকে। গত রবিবার গভীর রাতে নাগেশ্বরী পৌরসভার পাখীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়া নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

ঝিনাইদহ : সদর উপজেলার ভাটিকাডাঙ্গা গ্রামে মাল্টা বাগানে চুরি করতে বাধা দেওয়ায় চোরের মারধরে বাগানমালিক মনু পাঠান (৬৫) নিহত হয়েছেন। গত রবিবার রাতে বাটিকাডাঙ্গা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনু পাঠান ওই উপজেলার ভাটিকাডাঙ্গা গ্রামের আলী পাঠানোর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিল-ঘুষি ও মারধরে মাল্টা বাগানমালিক মনু পাঠানের মৃত্যুর খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ (২৭) নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষ। গত রবিবার রাতে উপজেলার ধলা বাজারের মন্দিরের পাশে তাকে বিশ^াস, রহমান, জুনাইদ ও পল অনবরত মাথায় আঘাত করে বলে মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলে গেছেন। নিহত সোহাগের বাবার নাম শহিদ মিয়া বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত