সাভারে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০২:৪৬ পিএম

সাভারে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় নুরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ আগস্ট) ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুর ইসলাম দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার সুকুমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেন থেকে সড়ক পার হয়ে আরিচাগামী লেনে যাচ্ছিলেন তিনি। এ সময় মানিকগঞ্জগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখেই পালিয়ে যায়। 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হাকিম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। নিহতের পরিবার থানায় এসেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত