শিনজো আবে হত্যা

নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পুলিশ প্রধানের পদত্যাগ

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:২৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের পুলিশ প্রধান ইতারু নাকামুরা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পুলিশের নতুন পথচলা নিশ্চিতে তার এই পদত্যাগ জানিয়ে নাকামুরা বলেন, ‘পুলিশ সদস্যদের নড়েচড়ে বসার সময় এসেছে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বও ঝালিয়ে নেওয়া উচিত, এসব বিবেচনা করেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি’।  গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ঘাতকের গুলিতে প্রাণ হারান শিনজো আবে। দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত