৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপ্লো নভেম্বরে

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৪:৫১ পিএম

তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপ্লো ২০২২ আগামী ২৪ থেকে ২৬শে নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানকে সামনে রেখে ইসাব ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যৌথভাবে মিট দ্যা প্রেসের আয়োজন করে।

অনুষ্ঠানে ইসাবের সভাপতি জহির উদ্দিন বাবর সাংবাদিকদের সামনে ইসাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ও গতিশীলতার সাথে তাল মিলিয়ে ইসাব এর সদস্যরা দেশের সার্বিক শিল্প-বাণিজ্যের ও আবাসন খাতের নিরাপত্তা নিশ্চিতে ক্রমাগত কাজ করে যাচ্ছে।

এরপর সাংবাদিকদের সামনে ইসাবের জ্যেষ্ঠ সহ- সভাপতি মো. নিয়াজ আলী চিশতী জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসাবের সাহসী পদক্ষেপ এর কথা।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ইসাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গত বছরের আন্তর্জাতিক ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপোর কনভেনার জাকির উদ্দিন আহমেদ নভেম্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, এই এক্সপোতে তিনটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শিত করা হবে, যার মধ্যে থাকছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও অটোমেশন।

তিনি আরও বলেন, এই মেলায় ২৬টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও চারটি সমসাময়িক বিষয়ে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

তিনি আরও জানান, এই মেলায় অংশগ্রহণ করতে চাইলে ইভেন্টের নিজস্ব ওয়েবসাইট http://www.ifsse.com/ -এ রেজিস্ট্রেশন করতে হবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমই এর সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম বলেন, পোশাক খাত দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতে প্রায়ই অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা ঘটে। আর এইজন্য কারখানার মালিক ও শ্রমিকদের ক্ষতির পরিমাণ হয় অনেক। বিগত বছরগুলোতে কারখানাগুলো যথাযথ কমপ্লায়েন্স মেনে চলায় এই ক্ষতি উল্লেখ যোগ্য হারে হ্রাস পেয়েছে। এই আন্তর্জাতিক এক্সপোতে বিজিএমই এর অংশগ্রহণ একটি গর্বের পদক্ষেপ।

 তিনি আরও বলেন, আমাদের গার্মেন্টস শিল্পের পাশাপাশি অন্য শিল্পেও এই ফায়ার সেফটি সলিউশন গ্রহণ অপরিহার্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত