প্রতিবেশির ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৭:২৫ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকায় এক ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি কবির হোসেনের বিরুদ্ধে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ভিকমিটকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, ভুক্তভোগী ওই বৃদ্ধা বাড়িতে তার ছেলের বউ নিয়ে থাকেন। গভীর রাতে বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার পথে মুখোশ পরিহিত প্রতিবেশি কবির হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সকালে ঘটনাটি জানাজানি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রাতে প্রতিবেশি কবির হোসেন বৃদ্ধার বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করেন। সকালে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত