টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভে ছাত্রলীগের হামলার অভিযোগ(ভিডিও)

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:০১ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রবিবার বেলা একটার দিকে চারান বাজারে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করে ছাত্রলীগ হামলা করে সমাবেশ স্থলে। এ সময় বিএনপি ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপ ও ৪টি বাস-গাড়ি ভাঙ্গচুর করা হয়। 

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ছাত্রলীগ রাস্তার উপর মিছিল করছিল ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দু’পক্ষের সংঘর্ষ হয়।

দু’পক্ষের লোকজন ৪টি গাড়ি ভাঙচুর করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত