ইউক্রেন ছেড়ে আসাদের টাকা দেবে রাশিয়া

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০:৪১ পিএম

ইউক্রেন ছেড়ে রাশিয়ায় চলে আসা মানুষদের আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষরও করেছেন তিনি। এর মাধ্যমে পেনশনভোগী, গর্ভবতী নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যারা ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে রাশিয়ায় চলে এসেছেন তারা এখন থেকে আর্থিক সুবিধা পাবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সরকারি একটি পোর্টালে প্রকাশিত এই ডিক্রিতে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হওয়া লোকদের জন্য ১০ হাজার রুবল (১৭০ ডলার) মাসিক পেনশন প্রদানের কথা বলা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার টাকা। প্রতিবন্ধী ব্যক্তিরাও একইভাবে এ মাসিক সহায়তা পাবেন। এছাড়া গর্ভবতী নারীরাও এককালীন এ আর্থিক সুবিধার জন্য যোগ্য হবেন।

ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনের নাগরিক এবং স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের বাসিন্দাদের এ অর্থ প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত