কুম্ভর স্ত্রীরোগাক্রান্ত হওয়ার যোগ, পারিবারিক সমস্যায় পড়বেন মীন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫ এএম

মেষ : জন্মকুণ্ডলীর বিচারে দেখা যায়, জাতকের আর্থিক উন্নতির সুযোগ আসবে। এত দিনের কঠিন পরিশ্রম এবার সৌভাগ্যের দোরগোড়ায় পৌঁছে দেবে।

বৃষ : পরনারী বা পর-স্ত্রীতে মতিভ্রমের সম্ভাবনা রয়েছে। বাহাত্তর ঊর্ধ্ব পুরুষরা অযথা এত বছরের বৃদ্ধা শীর্ণ জরাগ্রস্ত স্ত্রীর প্রতি অবিচার করবেন না।

মিথুন : জন্মনক্ষত্র অনুযায়ী নবতারা চক্র নিরূপণে জানা যায়, জাতক অবশ্যই পরিবারের সদস্যের পরামর্শানুসারে ব্যবসায়ে অবশ্যই লাভবান হবেন।

কর্কট : গ্রহের প্রভাবে জাতক বিভিন্ন ঝামেলায় জড়াবেন। মূলত প্রতিবেশীর যুবা সন্তানের চৌর্যবৃত্তির ফলে মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ খোয়া যাবে।

সিংহ : রাজনৈতিক নেতা-নেত্রীরা অর্ধশিক্ষিত-অশিক্ষিত কর্মীদের অনৈতিক আবদারের শিকার হবেন। শঠতার আশ্রয় নিয়েছেন তো ধ্বংস অনিবার্য।

কন্যা : মিডিয়া জগতের জাতকরা পুরনো ঋণের ঝামেলায় পড়তে পারেন। ঋণের শৃঙ্খল থেকে নিজেরে মুক্ত করুন নতুবা সম্মানহানির যোগ রয়েছে।

তুলা : প্রযুক্তিনির্ভর জাতকরা কর্মক্ষেত্রে সহকর্মীর শঠতার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগভাজন হতে পারেন। কর্মক্ষেত্রে চিন্তা করে স্বাক্ষর করবেন।

বৃশ্চিক : বহুদিন পর প্রিয়জনের সাক্ষাৎ অনাবিল আনন্দ দিতে পারে। কিন্তু তার অভ্যাসগুলো আপনার পীড়ার কারণ হবে। জলদি সিদ্ধান্ত নয়, ধৈর্য ধরুন।

ধনু : শিল্পসংস্কৃতির ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টির লক্ষে আর্থিক কষ্টের সম্মুখীন হবেন। বন্ধু-বান্ধবের সাহায্য নিন। কিন্তু ভুলেও ঋণের ঝামেলায় জড়াবেন না।

মকর : সাধারণত যেমন অসুখের চিকিৎসা আছে তেমনি মুশকিলেরও আসান আছে। কোনো বিপদে পড়লে হতাশ হবেন না। ধৈর্য আপনাকে রক্ষা করবে।

কুম্ভ : জাতকের স্ত্রীরোগাক্রান্ত হওয়ার যোগ রয়েছে। ল্যাবিয়া মাইনার বা ল্যাবিয়া মেজরের সমস্যায় ভালো কোনো গাইনি ডাক্তারের সাহায্য নিন।

মীন : পারিবারিক সমস্যার সম্মুখীন হবেন। স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পরও অজানা কারণে সিদ্ধান্ত নিতে না পারায় অযথা মানসিক কষ্টে ভুগবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত