নারায়ণগঞ্জে সংঘর্ষ: পুলিশের আরেক মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে শুক্রবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। সেখানে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত তা না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।

রবিবার (৪ সেপ্টেম্বর) তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

নারায়ণগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড শুনানি রবিবার অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের ঘটনায় নিহত শাওনের ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত