গাড়ি চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে মহাসড়ক পার হওয়ার সময় আবদুল্লা আল নিশাদ (১৩) নামের এক মাদ্রাসার ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের গোল আহম্মদ জুট মিল এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লা আল নিশাদ কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকার মো. রাশেদের ছেলে বলে জানা যায়। সে মসজিদ্দা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লা আল নিশাদ ভোর ৬টার দিকে বাড়ি যাওয়ার জন্য গোল আহম্মদ জুট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থালে নিশাদ নিহত হয়।

এ ব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ির চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে বলে জানতে পেরেছেন। তবে দিলে ঘটনাস্থলে নিহত হয় বলে জানতে পেরেছি। তবে পুলিশ যাওয়ার আগে তারা লাশটি নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত