পুকুর খননে মিলেছে কষ্টি পাথরের মূর্তি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ এএম

মাদারীপুরের একটি পুকুর খনন করতে গিয়ে প্রায় ৬০ কেজি ওজনের আড়াই ফুট উচ্চতার দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। পরে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলার ডাসার উপজেলার গোপালপুর এলাকার ফারুক হোসেন মঞ্জুর বাড়ি থেকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডাসার থানার পুলিশের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গোপালপুর এলাকার ফারুক হোসেন ওরফে মঞ্জু তার বাড়ির পাশে একটি পুকুর খননকাজ শুরু করেন। খননের এক পর্যায়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি মাটির নিচে পাওয়া যায়। পরে স্থানীয় শ্রমিকরা সেটি ফারুক হোসেনের কাছে দেন।

ডাসার উপজেলায় গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর বলেন, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের পুকুর খননের সময় বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। মূর্তিটির ওজন প্রায় ৬০ কেজি।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জাসান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন সেটি জেলার ট্রেজারিতে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত