চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ এএম

পেশাদার কূটনৈতিক মো. জসিম উদ্দিনকে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

জসিম উদ্দিন ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাল্টা, আলবেনিয়া এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

কূটনৈতিক জীবনে জসিম উদ্দিন বিভিন্ন দেশে যেমন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত মো. জসিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন পেশাদার এ কূটনৈতিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত