চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া দেখলেন পুতিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ পিএম

ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে চীন-ভারতসহ কয়েকটি ‘বন্ধুরাষ্ট্রের’ সঙ্গে বড় পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

আলজাজিরা বলছে, ভস্তক-২০২২ (পূর্ব-২০২২) নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর। রাশিয়ার সের্গেভস্কি সামরিক রেঞ্জে গতকাল এ মহড়া পরিদর্শন করেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও রুশ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন। ভালেরি গেরাসিমভের তত্ত্বাবধানে এ যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার সঙ্গে চীন, ভারত, লাওস, মঙ্গোলিয়া, সিরিয়া ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ অংশ নিয়েছে। চলমান মহড়ায় এসব দেশের ৫০ হাজারের বেশি সেনা ও ৫ হাজারের বেশি সামরিক ইউনিট যুক্ত রয়েছে। রাশিয়ার বিভিন্ন সেনাঘাঁটিতে ও দেশটির পূর্ব উপকূলের জলসীমায় আজ বুধবার এ মহড়া শেষ হবে।

ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধ চলছে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত