বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯ এএম

বিএনপি নেতাকর্মীরা সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাঠে নামলেই তাদের গ্রেপ্তার করা হয়। ২০১৬ এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তা-বের মামলায়ও হয়রানি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছে বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, হেফাজতের মামলায় প্রকৃত দোষীদের আড়াল করে কৌশলে নিরীহ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। উদ্যেশ্যপ্রণোদিত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত তল্লাশির নামে হয়রানি করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।  তিনি ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত