কলরবের প্রধান পরিচালক হলেন রশিদ আহমাদ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষক রশিদ আহমাদ ফেরদৌস। সদ্যগঠিত কলরবের মূল ফোরাম স্থায়ী পরিষদ সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে তিনি প্রধান পরিচালক নির্বাচিত হন।

মঙ্গলবার রাতে রাজধানীর পুরানা পল্টনে কলরব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নিয়মতান্ত্রিকভাবে কলরবের সব শিল্পী ও দায়িত্বশীলদের মতামতে ছয় সদস্যের স্থায়ী পরিষদ গঠন করা হয়। 
স্থায়ী পরিষদ গঠন বিষয়ে কলরব জানায়, স্থায়ী পরিষদ হবে মূল পরিষদ। এ পরিষদের সিদ্ধান্তের আলোকে কলরব পরিচালিত হবে। স্থায়ী পরিষদের সদস্যরা হলেন রশিদ আহমাদ ফেরদৌস, শাহ্ ইফতেখার তারিক, ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হান। 

গোপন মতামত গ্রহণ করে এ ছয় সদস্যের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম ও মুফতী শফিকুল ইসলাম। 

এ ছয় সদস্যের ভোটে রশিদ আহমদ ফেরদৌস কলরবের প্রধান পরিচালক নির্বাচিত হন।

প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন, সম্প্রতি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হয়েছে এবং কলরবের সব স্তরের শিল্পীরা সেই গঠনতন্ত্র অনুমোদন করেছেন। যে গঠনতন্ত্রের আলোকেই আগামীতে কলরব পরিচালিত হবে।

ইসলামি সঙ্গীতশিল্পী আইনুদ্দিন আল আজাদ ২০০৪ সালে কলরব গঠন করেন। এরপর ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে কলরব সারাদেশে ছড়িয়ে পড়ে । ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় আইনুদ্দিন আল আজাদের মৃত্যুর পর অনেক চড়াই-উৎরাই পেরিয়েও কলরব কাজ এগিয়ে নিচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত