ট্রাসের সঙ্গে বাইডেনের ফোনালাপ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উভয়ের মধ্যে ফোনে আলাপ হয়। ওই সময় উভয়ে এ বিষয়ে সম্মত হন।

ডাউনিং স্ট্রিটের একজন নারী মুখপাত্র জানান, ট্রাস ফোনে বাইডেনকে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা হিসেবে অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ওয়াশিংটনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে তিনি আগ্রহী। ইউক্রেন যুদ্ধ শুরুর কারণে বিশ^জুড়ে যে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তা নিয়েও আলোচনা করেন তারা। ট্রাসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এক বছরের দায়িত্ব পালনকালে উত্তর আয়ারল্যান্ডে বেক্সিটোত্তর উত্তেজনা এবং ব্রাসেলস, ডাবলিন ও ওয়াশিংটনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে উভয়ের আলোচনায় বিষয়গুলো উঠে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত