দেশের পুঁজিবাজারে মার্কেট মেকার (বাজার সৃষ্টিকারী) হিসেবে সনদ পেতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটিকে মার্কেট মেকার সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এর আগে দেশের পুঁজিবাজারের ইতিহাসে প্রথমবারের মতো মার্কেট মেকার হিসেবে নিবন্ধন সনদ পায় ডিএসই ও সিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বি রিচ লিমিটেড। এসইসি সূত্রে জানা গেছে, গ্রিন ডেল্টা সিকিউরিটিজের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে মার্কেট মেকারের নিবন্ধন সনদ প্রদান করার সিদ্ধান্ত নেয় এসইসি।
বর্তমানে এসইসিতে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও সোহেল সিকিউরিটিজ লিমিটেডের মার্কেট মেকারের আবেদন জমা রয়েছে।
