ভোলায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫০ পিএম

ভোলায় মাদ্রাসায় যাওয়া পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আবুল খায়ের (৩৬) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান উপজেলার দলিউদ্দিন খায়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নূরমিয়াহাট এলাকার মো. সামছুলের ছেলে এবং উপজেলার চরপাতা এলাকার বায়তুল ফালাহ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

প্রতক্ষদর্শীরা জানান, ওই মাদ্রাসা শিক্ষক প্রতিদিনের মত আজ সকালেও তার মোটরসাইকেলটি চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। দলিউদ্দিন খায়ের হাট বাজার এলাকায় আসলে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।

দৌলতখান থানার ওসি মো. জাকীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ রয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত