রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা এক হাজার ৮২৩ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত