আজ থেকে শুরু ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ পিএম

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ থেকে প্রথমবারের মতো দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো-২০২২। গতকাল শনিবার ক্যাপিটেল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রদর্শনী যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মার্কিন কৃষি বিভাগ-সমর্থিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম। সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার প্রদর্শনীর উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গেস্ট অব অনার থাকবেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ এবং এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত