রাজশাহীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় গতকাল রবিবার সকাল ৮টার দিকে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালান। তবে, সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।
নিখোঁজ দুজন হলেন সাদেক আলী ও নবী। রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি বলেন, খবর পেয়ে দ্রুত ডুবুরিরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত কেউ উদ্ধার হয়নি।
স্থানীয়রা জানান, সকালে নদীতে বেশ স্রোত ছিল। নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে ১৫/১৬ জন যাত্রী সাঁতরে তীরে ফিরলেও দুজনকে পাওয়া যায়নি।
