কুলাউড়ায় ভুয়া সিআইডি অফিসার গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সিআইডি অফিসার পরিচয়ে প্রতারণায় অভিযোগে রাজু রবিদাস (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের বালিছড়া লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

রাজু গাজীপুর চা বাগানের নতুন টিলা এলাকার মৃত পরেশ রবিদাসের ছেলে।

পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন থেকে সিআইডি পুলিশ অফিসার পরিচয়ে গাজীপুর চা বাগানের দরিদ্র নারীদের বিধবা ভাতা ও টাকাপয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত