বড়াইগ্রামে বীণার খুনিদের গ্রেপ্তার দাবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১ পিএম

বড়াইগ্রামের চৌমুহন গ্রামের গৃহবধূ বীণা খাতুনের (১৮) খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জোনাইল পাগলা বাজারে রাজাপুর-জোনাইল সড়কের পাশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন ইউপি সদস্য ইমরান হোসেন কালু, নিহতের বাবা বেলাল হোসেন, মা নাজমা বেগম, ভাই মেহেদী হাসান, সমাজসেবক দুলাল প্রামাণিক, শামীম আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর বীণাকে তার স্বামী মাসুম স্বজনদের সহযোগিতায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে কৌশলে এটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

নিহতের ভাই মেহেদী হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা থানায় গিয়ে হত্যা মামলা দিলেও তারা তা না নিয়ে নিজেরা ইচ্ছামতো অভিযোগ লিখে তাতে জোর করে স্বাক্ষর নিয়েছে। তাই বাধ্য হয়ে আবার কোর্টে হত্যা মামলা করেছি।

তবে জোর করে স্বাক্ষর নেওয়ার বিষয়টি অস্বীকার করে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত