পারিবারিক অশান্তি দূর হবে কন্যার, অঙ্গহানির যোগ মকরের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৬ এএম

মেষ : স্ত্রীর কোনো নিকট আত্মীয় জায়গাজমির বিষয়ে নেগেটিভ ভূমিকা রাখবে। তবে দুর্ভাবনা কেটে যাবে কারণ তার শঠতা ধরা পড়বে।

বৃষ : কর্মক্ষেত্র থেকে বিশ্রামের জন্য ভ্রমণে স্থলপথের চেয়ে নৌপথে ভ্রমণ আনন্দদায়ক হবে। পথিমধ্যে বিবাদে জড়াবেন না।

মিথুন : এ সপ্তাহটা জাতকের জন্য খুবই ভালো। হঠাৎ খুশির ঝলকানির মতো আর্থিকভাবে লাভবান হবেন। যাত্রা শুভ।

কর্কট : এ সপ্তাহটা একটু কণ্টকময়। জাতক হসপিটালের বিল পরিশোধ করতে গিয়ে ঋণগ্রস্ত হবেন। সাবধান হোন।

সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য, বিপরীত লিঙ্গের জাতক অলৌকিকভাবে অপনার ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে। মনোবাসনা পূর্ণ হবে।

কন্যা : প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে মনের মতো ফল পাবেন। প্রেমিকা আগের চেয়েও মোহনীয় রূপে ধরা দেবে। পারিবারিক অশান্তি দূর হবে।

তুলা : ভালোবাসার ক্ষেত্রে বিরক্তিকর বাধা সরে দাঁড়াবে। পরিবারের প্রবীণের পরামর্শে আপনাদের জীবন মধুর হবে। অশান্তি দূর হবে।

বৃশ্চিক : আজকাল প্রায়ই ফোনালাপ ফাঁস হচ্ছে। পরকীয়ায় না জড়ানোই ভালো। এতদিনের অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে।

ধনু : ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু নারী রিসিপশনিস্টের অন্যত্র চাকরি হওয়ার কারণে আপনাদের ভুলের শেষ হবে।

মকর : যুবক ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জায়গাজমি ও নারীঘটিত কোনো ঝামেলায় জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।

কুম্ভ : স্বামী-স্ত্রী স্বাভাবিক নিয়মে মিলনে অংশ নিন। কোনো প্রকার যৌন খেলনা ব্যবহার অনুচিত। স্পর্শকাতর স্থানে আঘাত পেতে পারেন।

মীন : আর দুশ্চিন্তা নেই, সহসা কিছু টাকা উপার্জন হবে। তবে সাবধান চিটিংবাজের হাতে পড়তে পারেন। কারও ছলনায় ধরা দেবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত