পাকিস্তান বাংলাদেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৬ পিএম

বন্যাদুর্গত পাকিস্তানকে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে ‘বিশ্ব পরিমণ্ডলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পার ‘-এমন আশঙ্কায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার যে খবর প্রকাশিত হয়ছিল, তার সত্যতা পাওয়া যায়নি।

স্মরণকালের ভয়াবহ এ প্রাকৃতিক এই বিপর্যয়ে পাকিস্তানের এক ততৃীয়াংশ এলাকা এখন পানির নিচে। বন্যাকবলিত দেশটির লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে যখন দিনাতিপাত করছে, তখন বাংলাদেশ ত্রাণ সহায়তার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি পাকিস্তান।

বিবিসি বাংলা জানায়, পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে বাংলাদেশ সরকার এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তা বরাদ্দ করলেও এখন পর্যন্ত এই ত্রাণ পাঠানোর ব্যাপারে পাকিস্তানকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

কিন্তু ভারত ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ ইতিমধ্যে ত্রাণ পাঠানোর প্রস্তাব করেছে এবং পাকিস্তান সেনাবাহিনী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

বাংলাদেশের ত্রাণ নিলে বিশ্ব পরিমণ্ডলে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এমন আশঙ্কায় ইসলামাবাদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ওই খবরগুলোয় বলা হয়।

ত্রাণ প্রস্তাব প্রত্যাখ্যানের এসব খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামাবাদে কূটনৈতিক সূত্র।
এই খবরের কারণে রীতিমতো বিব্রত হওয়ার কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামাবাদে একজন কূটনৈতিক কর্মকর্তা।
তিনি জানান, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাওয়ার আনুষ্ঠানিক প্রস্তাবই পাননি। সেখানে ত্রাণের প্রস্তাব প্রত্যাখ্যানের প্রশ্ন কিভাবে আসে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত