রূপগঞ্জে চোরাই মালামালসহ দুই চোর গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ সাউদ (৪৫) ও আলিফ ভূঁইয়া (১৯) নামে দুই চোরকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ সাউদ উপজেলার বরপা এলাকার মনর উদ্দিন সাঊদের ছেলে ও আলিফ ভূঁইয়া একই এলাকার জাকির ভূঁইয়ার ছেলে। 

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় জানান, শনিবার সকালে কর্ণগোপ এলাকার জিয়া এন্টার প্রাইজ চিকন তামা, লোহার নাটবল্টু ও লোহার কাটার অংশ চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সোহাগ সাউদ ও আলিফ ভূঁইয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা চুরির বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত