মেষ: এবার আপনার জীবনে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রেমিকের কোনো নিকটাত্মীয় এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবে।
বৃষ: এবার জীবনটাকে গুছিয়ে পরিবারের সবাইকে নিয়ে নির্বিঘ্নে পরিকল্পনামাফিক যেকোনো কাজে এগিয়ে যেতে পারেন। সফলতা নিশ্চিত।
মিথুন: এ সপ্তাহটা জাতকের জন্য খুবই ভালো। হঠাৎ খুশির ঝলকানির মতো আর্থিকভাবে লাভবান হবেন। দুর্ভাবনা কেটে যাবে।
কর্কট: সময়টা একটু কণ্টকময়। হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন। একটু সাবধানে থাকবেন। সাবধানের মার নেই।
সিংহ: অবিশ্বাস্য হলেও সত্য, সহসা রাজনৈতিক বিপরীত দলের শারীরিক নির্যাতন অলৌকিকভাবে আপনার ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে।
কন্যা: প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। প্রেমিকা আগের চেয়েও মোহনীয় রূপে ধরা দেবে। ব্যবসায়ে মুনাফা হবেই।
তুলা: প্রেমের ক্ষেত্রে বিরক্তিকর তৃতীয়পক্ষ মানে অযাচিত রমণীটি সরে দাঁড়াবে। ফলে আপনার প্রেমিকাকে পেতে আর কোনো বাধা রইল না।
বৃশ্চিক: আজকাল প্রায়ই গোপন কথা ফাঁস হচ্ছে। লোভ-লালসা ভুলপথে চালিত করতে পারে। আপনার অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে।
ধনু: অযথা ভুল বোঝাবুঝির কারণে বন্ধুদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু অচিরেই আপনাদের ভুলের শেষ হবে। জীবনে আবার গতি ফিরে পাবেন।
মকর: যুবক ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জমি বা নারীঘটিত কোনো ঝামেলায় প্লিজ জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।
কুম্ভ: স্বামী-স্ত্রী বর্তমানে কোনো প্রকার অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না। কোনো উত্তেজক দ্রব্যাদি ব্যবহার করবেন না। ক্ষতির কারণ হবে।
মীন: আর দুশ্চিন্তা নেই। প্রবাসী আত্মীয় আপনার জন্য টাকা পাঠাবেন। লগ্নির আগে সতর্ক হোন। আশপাশের চিটিংবাজের হাতে পড়তে পারেন।
