মোজাফ্ফর হোসেন পল্টু ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭ পিএম

গত ১৯ সেপ্টেম্বর ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু। উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা শেষে ১৩০তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মোজাফ্ফর হোসেন পল্টু পুনরায় পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন এবং মোহাম্মদ হাসমত আলী ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। এ ছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, ক্লেইম কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ এবং এনআরসি কমিটির চেয়ারম্যান এম ইউ এ কাদের সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত