গোপালপুরে কৃষক খুন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে জমি নিয়ে বিরোধে এক কৃষক খুন হয়েছেন। নিহত গোলাম মোস্তফা (৪৫) উপজেলার হেমনগর ইউনিয়নের বালোবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন বাদশার ছেলে। এ ঘটনায় আহত তোফাজ্জল হোসেন বাদল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বালোবাড়ী এলাকার কৃষক গোলাম মোস্তফার সঙ্গে প্রতিবেশী তানভীর ইসলাম রাজের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে সালিশ বৈঠক বসে। সালিশে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা আলোচনার মাধ্যমে তাদের বিরোধ সমাধান করে দেন। মীমাংসার পর ওই দিন বিকেলে গোলাম মোস্তফা ও তোফাজ্জল হোসেন বাদলের ওপর প্রতিপক্ষ হামলা চালায়। হামলাকারীরা মোস্তফা ও বাদলকে পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মোস্তফার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত