সিরিয়ায় কলেরার প্রকোপে ২৯ জনের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ এএম

সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোয় মহামারীর মতো ছড়িয়ে পড়ছে কলেরা। গত কয়েক দিনে উত্তরাঞ্চলীয় এই প্রদেশটির বিভিন্ন এলাকায় কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।

গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, গত মাসে আলেপ্পোয় কলেরা প্রাদুর্ভাবের শুরুর দিকে সেভাবে না ছড়ালেও গত কয়েক দিনে গ্রাম ও শহরে শত শত বাসিন্দা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জাতিসংঘের সিরিয়াবিষয়ক কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দূষণকেই সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন। তারা জানান, চলতি বছর কম বৃষ্টিপাত ও তাপপ্রবাহের কারণে নলকূপ ও সুপেয় পানির অন্যান্য উৎস শুকিয়ে যায়। তাই বাধ্য হয়ে নদীর পানি পান করছেন আলেপ্পোর জনগণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত