কুড়িগ্রাম পৌরশহরের ধরলা সেতুসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি চোরাই সাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা সাইকেলচোর ও চোরাই সাইকেল মজুদ এবং বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার রাত ১০টায় পৌর এলাকার একতাপাড়ায় এ অভিযান চালায় পুলিশ।
এ সময় ভেলাকোপা এলাকার ব্যাপারীপাড়া গ্রামের সফিকুল ইসলাম (২৯) এবং সওদাগরপাড়া গ্রামের কফছার আলীকে (৬০) আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ২০টি সাইকেল এবং ২০টি সাইকেলের খুলে রাখা অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর এক ব্যক্তির দুটি সাইকেল কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রিপাড়ার ঈদগাহের সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে কফছার আলীর বাড়ি থেকে ওই ব্যক্তির চুরি যাওয়া দুটি সাইকেলসহ আরও ১৮টি সাইকেল এবং ২০টি সাইকেলের খ-িত অংশসহ উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করে পুলিশ।
